Wednesday, 07 October, 2026

ধানের মাজরা পোকা দমনে করনীয়


ধানের মাজরা পোকা দমনে “পার্চিং”। পার্চিং একটি ইংরেজি শব্দ। পাখি বসতে পারে এমন উঁচু ডাল বা খুঁটির নাম পার্চ। পার্চ থেকেই পার্চিং নামের উদ্ভব।

এই পদ্ধতিতে ধানখেতে পাখি বসার উপযোগী বাঁশের আগা, কঞ্চি, গাছের মরা ডাল প্রভৃতি পুঁতে দিতে হয়। পাখি এই বাঁশের এই আগা, কঞ্চি, গাছের ডালে বসে ক্ষতিকর পোকামাকড় ধরে খায়।

ক্ষতিকর পোকামাকড় বিশেষ করে মাজরা পোকা দমনে এই পদ্ধতি বেশ কার্যকর। ধানের চারা রোপণের ২০-২৫ দিনের মধ্যে খেতে পার্চিং করা হয়।

আরো পড়ুন
প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

আগামীকাল মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিনের জন্য ইলিশ মাছ ধরা নিষিদ্ধ
আগামীকাল মধ্যরাত থেকে মেঘনায় ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ: ৪২ হাজার জেলে পাবেন ভিজিএফ চাল

ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা ও জাটকা সংরক্ষণে আগামীকাল বুধবার মধ্যরাত থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মেঘনা নদীতে সব Read more

এক বিঘা জমির একটি খেতে কমপক্ষে ৮-১০ টি বাঁশের আগা, কঞ্চি বা ডাল পুঁতে দিলে ভালোফল পাওয়া যায়।

পরিবেশবান্ধব এ পদ্ধতিতে ধানক্ষেতের পোকার আক্রমণ কমিয়ে ভালো ফলন পাওয়া যায়। বিষবিহীন নিরাপদ ফসল উৎপাদনের ক্ষেত্রে সারা বিশ্বে এটি একটি পরীক্ষিত পদ্ধতি।

আর এ পদ্ধতিতে কীটনাশক ব্যবহারের পরিমানও অনেক কমে যায় তাই খরচের পরিমানও কমে যায়। তাই বর্তমানে এ পদ্ধতি ধান চাষিদের কাছে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।

0 comments on “ধানের মাজরা পোকা দমনে করনীয়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ