Saturday, 28 March, 2026

দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি আট হাজার কেজি ইলিশ


দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রপ্তানির প্রথম চালান সোমবার যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পাঠানো হয়েছে। প্রথম দিনে একটি মাছ রপ্তানিকারক প্রতিষ্ঠান আট হাজার কেজি ইলিশ রপ্তানি করেছে।

১ কেজি সাইজের প্রতি কেজি ইলিশ ১০ মার্কিন ডলার (৯৪৯ টাকা) দরে রপ্তানি হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় এ বছর ভারতে রপ্তানির জন্য ৪৯টি প্রতিষ্ঠানের অনুকূলে ২ হাজার ৪৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ মেট্রিক টন করে ইলিশ রপ্তানি করতে পারবে।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে প্রিয় হলেও দেশের চাহিদা বিবেচনায় বিভিন্ন সময় রপ্তানি বন্ধ রাখে বাংলাদেশ সরকার। ২০১২ সালে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এরপর বাংলাদেশ সরকার একাধিকবার ভারত সরকারকে শুভেচ্ছা উপহারস্বরূপ ইলিশ পাঠিয়েছে। গত দুই বছর আবার ইলিশ রপ্তানি হচ্ছে।

বেনাপোল কাস্টম হাউস সূত্রে জানা গেছে, রপ্তানির প্রথম চালানে ইলিশ বোঝাই ট্রাক সোমবার সন্ধ্যায় কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করেছে। প্রথম চালানে রপ্তানিকারক প্রতিষ্ঠান বরিশালের মাহিমা এন্টারপ্রাইজ। আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের এস আর ইন্টারন্যাশনাল।

প্রথম চালানে প্রতি কেজি ইলিশ মাছ ১০ মার্কিন ডলারে রপ্তানি হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলোকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে সব ইলিশ রপ্তানি করতে হবে।

0 comments on “দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি আট হাজার কেজি ইলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ