Saturday, 10 October, 2026

চতুর্থবারের মত জাতীয় মৎস্য পদক পেল ব্র্যাক ফিসারিজ


ব্র্যাক ফিসারিজ এর জাতীয় মৎস্য পদক

চতুর্থবারের মত জাতীয় মৎস্য পদক পেল ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজ। এ বছর ব্র্যাক ফিস হ্যাচারি ও ব্রুড উন্নয়ন কেন্দ্র মতিগঞ্জ, শ্রীমঙ্গল, মৌলভীবাজার গুনগত রেনু উৎপাদন (রুই জাতীয়, বাটা, পাঙ্গাস ও পুটি) ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি স্বরুপ জাতীয় মৎস্য পদক ২০২২ প্রদান করা হয়।

রোববার (২৪ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষে এ পুরস্কার হ্যাচারির সিনিয়র হ্যাচারি ম্যানেজার মোঃ ফরিদুল ইসলাম এর হাতে তুলে দেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। এসময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ব্র্যাক ফিশারিজ-এর শ্রীমঙ্গল হ্যাচারির ৬০ জন কর্মী ২০২১ সালে ৬০২৭ কেজি রেণু উৎপাদন করে, যা ১০,০০০ চাষীকে সরবরাহ করা হয়। এ কারণে পরবর্তীতে ৫০,০০০ মানুষের কর্মসংস্থান হয়, আর পরোক্ষভাবে আরও অনেকের জীবিকা অর্জনের সুযোগ হয়।

আরো পড়ুন
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!
চাপাইনবাবগঞ্জে অফ-সিজন আমের বিপ্লব: ফুরিয়ে গেছে কাটিমন, আসছে নতুন জাত!

চাপাইনবাবগঞ্জের অফ-সিজন আমের বাজারে লেগেছে পরিবর্তনের হাওয়া। গত কয়েক বছর ধরে কেজিতে ৩০০-৪০০ টাকায় বিক্রি হওয়া কাটিমন আম এখন ১৫০-১৮০ Read more

প্রাকৃতিক মহৌষধ: কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়?
কালোজিরা, রসুন ও মধু একসাথে খেলে কী হয়? জানুন জাদুকরী স্বাস্থ্য উপকারিতা

আমাদের দৈনন্দিন রান্নাঘরে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে, যা স্বাস্থ্য সুরক্ষায় প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। এর মধ্যে অন্যতম তিনটি Read more

এ বছর ছাড়া  ২০০২, ২০০৯, ২০১৩ এবং ২০২২ সালে জাতীয় পুরস্কার পায় ব্র্যাক ফিসারিজ এন্টারপ্রাইজ।

0 comments on “চতুর্থবারের মত জাতীয় মৎস্য পদক পেল ব্র্যাক ফিসারিজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ