Saturday, 07 March, 2026

চট্টগ্রামে ফের বাড়ছে পেঁয়াজের দাম


চট্টগ্রামে গত দুই সপ্তাহের তুলনায় বিভিন্ন দেশ থেকে আসা পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীরা বলছেন, আমদানি কিছুটা কমে আসার কারণে চাহিদা বাড়ায় দাম বাড়ছে।

কৃষিবিভাগের তথ্যমতে, ২ লাখ ৮ হাজার ১৮৪ মেট্রিকটন আমদানির ছাড়পত্রের বিপরীতে বিশ্বের ১১ দেশ থেকে এখন পর্যন্ত বন্দরে এসেছে ৯১ হাজার ৭২৫ মেট্রিকটন পিঁয়াজ।

জানা গেছে, খাতুনগঞ্জে দেশি পিঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৪৮ থেকে ৫৫ টাকা কেজি দরে। যা সপ্তাহদুয়েক আগে ছিল ৪৫ থেকে ৪৮ টাকা কেজি। তুলনামূলক ভালো মানের তুরষ্কের পিঁয়াজ বিক্রি হচ্ছে মানভেদে ৫২ থেকে ৬৮ টাকা দরে, পনেরো দিন আগে যা ছিল ৩৫ থেকে ৪৫ টাকার মধ্যে। এছাড়া মিশর, চীন, ইরান, আফগানিস্তান, হল্যান্ড এবং নিউজিল্যান্ডের পিঁয়াজ বিক্রি হচ্ছে আগের তুলনায় ১০-১৫ টাকা বেশি দরে।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

আড়তদাররা বলছেন, মাস দুয়েকয়েক আগে বিভিন্ন দেশ থেকে চাহিদার অতিরিক্ত ও নিম্নমানের বিপুল পরিমাণ পিঁয়াজ আসায় দাম কমে যায়। এখন আমদানির পরিমাণ কমার পাশাপাশি ভালো মানের পিঁয়াজের চাহিদা বাড়ায় বাড়ছে দাম।

আমদানিকারকরা বলছেন, পিঁয়াজ আমদানি করে এবার বিপুল ক্ষতির শিকার হয়েছেন তারা। এখন দাম একটু বাড়লে সেই ক্ষতি পোষাতে চান তারা।

0 comments on “চট্টগ্রামে ফের বাড়ছে পেঁয়াজের দাম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ