Wednesday, 06 May, 2026

কোরবানির পশু পরিবহনে চাষি ও খামারির পাশে রেলওয়েঃ রেলমন্ত্রী


কোরবানীর পশু পরিবহন করবে রেলওয়ে

কোরবানির পশু পরিবহনে চাষি ও খামারির পাশে রেলওয়ে। স্বাভাবিক ভাড়ায় রেলে পরিবহন করবে কোরবানির পশু। দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামের পথে পশু পরিবহন করবে রেল ওয়ে।

মঙ্গলবার রেলভবনে এ পরিকল্পনার কথা জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেন, প্রাণিসম্পদ অধিদপ্তর, কোরবানির পশু ব্যবসায়ীদের  আলোচনা করে সম্ভাব্য তারিখ, রুট ও স্টেশন নির্ধারণ করা হবে। ব্যবসায়ীদের চাহিদার ভিত্তিতে যেকোন দিন থেকেই পশুবাহী ট্রেন চালু করতে পারে রেলওয়ে।

আরো পড়ুন
আমন মৌসুমের আগে সারের সংকট: ১ লাখ টন ইউরিয়ার ঘাটতির আশঙ্কা, বিপাকে বিসিআইসি
আমন মৌসুমের আগে দেশে ১ লাখ টন ইউরিয়া সারের ঘাটতির আশঙ্কা। হরমুজ প্রণালী বন্ধ থাকায় ব্যাহত হচ্ছে আমদানি। বিসিআইসি-র নতুন দরপত্রে মিলছে না সাড়া।

আগামী আমন মৌসুমকে সামনে রেখে দেশে ইউরিয়া সারের মজুদ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বর্তমানে সরকারি গুদামে সারের মজুদ ৪ লাখ Read more

আগাম বন্যা থেকে ফসল রক্ষায় কম সময়ে পেকে যাওয়া ধানের জাত উদ্ভাবনে জোর কৃষিমন্ত্রীর
বন্যার ক্ষতি থেকে ফসল বাঁচাতে সাত দিন আগে কাটা যায় এমন ধানের নতুন জাত উদ্ভাবনে জোর দিয়েছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

হাওরাঞ্চলে অতিবৃষ্টি ও আগাম বন্যার ঝুঁকি মোকাবিলায় নতুন কৃষি কৌশল নিয়ে কাজ করছে সরকার। বর্তমান চাষ হওয়া ধানের জাতের চেয়ে Read more

গরু ট্রেনে চড়বে
গরু ট্রেনে চড়বে

মন্ত্রী বলেন, মিটারগেজের একটি ওয়াগনে ১৬টি গরু এবং ব্রডগেজের একটি ওয়াগনে ২০ থেকে ২৫টি গরু পরিবহন করা যাবে। পশু পরিবহনের চাহিদা অনুযায়ী আমরা এই ট্রেন চালাবো। তবে এর চাহিদাপত্র প্রাণিসম্পদ মন্ত্রণালয় আমাদের জানাবে। যেদিন এই চাহিদাপত্র পাবো সেদিন থেকেই পশু পরিবহনে এসব ট্রেন চলাচল করবে।

ঈদে যাত্রীবাহী ট্রেনের চলাচল বাড়ানো হবে কি না, জানতে চাইলে রেলমন্ত্রী নুরুল ইসলাম বলেন, ‘আপাতত আর ট্রেন বাড়ানো হবে না। কারণ, তারা করোনার সংক্রমণ ঠেকাতে মানুষকে দরকার না হলে যাতায়াত না করতে বলছেন। সরকারও একই কথা বলছে। এ অবস্থায় ট্রেন বাড়ানোর কোনো যুক্তি নেই।’

এর আগে ২০০৮ সালের দেওয়ানগঞ্জ থেকে ঢাকায় মালবাহী ট্রেনে করে পশু পরিবহন করে রেলওয়ে, পরে তা বন্ধ হয়ে যায়।

0 comments on “কোরবানির পশু পরিবহনে চাষি ও খামারির পাশে রেলওয়েঃ রেলমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ