Wednesday, 18 March, 2026

কৃষি গবেষণায় বাংলাদেশিদের বৃত্তি প্রদানের প্রস্তাব


চীনের ইউনান প্রদেশের ইউনান কৃষি বিজ্ঞান একাডেমি বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদেরকে বৃত্তি প্রদানের প্রস্তাব করেছে। স্থানীয় সময় শুক্রবার প্রতিষ্ঠানটির পরিচালক ড. লিও ইয়ানজি এ প্রস্তাব দেন।

ড. লিও ইয়ানজি-এর নেতৃত্বে ৬ সদস্যের উচ্চ পর্যায়ের বৈজ্ঞানিক কর্মকর্তার একটি প্রতিনিধি দল কুনমিংস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেল-এ কনসাল জেনারেল এ এফ এম আমিনুল ইসলামের সাথে সাক্ষাৎকালে বৃত্তি প্রদানের বিষয়টি নিয়ে প্রস্তাব দেন।

সাক্ষাৎকালে ড. লিও ইয়ানজি তাদের নতুন উদ্ভাবিত কৃষি উপকরণ, কৃষি যন্ত্রপাতি, কৃষিবিষয়ক গবেষণা, উন্নত বীজ, সার ও কীটনাশক ইত্যাদি বিষয়ে কনসাল জেনারেলকে অবহিত করেন।

আরো পড়ুন
জামালপুরে ৬ হাজার কৃষকের জন্য আউশ ধানের প্রণোদনা বরাদ্দ
কৃষি অধিদপ্তর আউশ ধান চাষের জন্য প্রণোদনা

কৃষি অধিদপ্তর একটি কৃষি পুনর্বাসন কর্মসূচির অধীনে জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে আউশ ধান চাষের জন্য প্রণোদনা বিতরণ করবে। Read more

মামলা প্রত্যাহার শর্তে ১০ হাজার টাকা পর্যন্ত ১২ লাখ কৃষকের কৃষিঋণ মুক্তির টাকা দেবে সরকার
কৃষকদের মামলা প্রত্যাহারের শর্তে ঋণখেলাপি পরিশোধ করবে সরকার

যেসব কৃষকের ঋণ মুক্তি করা হয়েছে, তাদের ব্যাংকে পাওনা টাকা ও সুদ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে এর শর্ত হিসেবে Read more

এসময় ড. লিও বলেন, ‘কৃষিবিষয়ক গবেষণায় উভয়দেশ যৌথভাবে কাজ করতে পারে এবং এতে উভয় দেশই উপকৃত হতে পারে।’ ড. লিও কৃষি বিষয়ে তার প্রতিষ্ঠানের অত্যাধুনিক আবিষ্কারের বর্ণনার পাশাপাশি বাংলাদেশের অধিক সংখ্যক কৃষি বিজ্ঞানীকে তার প্রতিষ্ঠানের বৃত্তি প্রদানের প্রস্তাব করেন।

কনসাল জেনারেল আমিনুল ইসলামে প্রতিনিধিদলকে অবহিত করে বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল-এ পরিণত হয়েছে। কৃষি ক্ষেত্রসহ সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।’

বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় চীন সরকারের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘কৃষি বিষয়ে চীন এবং বাংলাদেশের কৃষি বিজ্ঞানীদের মতবিনিময়, যৌথ গবেষণা এবং গবেষণা বিষয়ক জ্ঞান বিনিময়ের মাধ্যমে উভয় দেশ উপকৃত হবে।’

এসময় ভাইস কনসাল মো. মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

0 comments on “কৃষি গবেষণায় বাংলাদেশিদের বৃত্তি প্রদানের প্রস্তাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ