Saturday, 06 December, 2025

উদ্বোধন হল দেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার


মঙ্গলবার (২১ মার্চ) উদ্বোধন করা হয়েছে ঝিনাইদহের কোটচাঁদপুরে দেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার।। মুক্তা গবেষণাগারটি তৈরি করেছে রাইয়ান পার্ল হারবার।

সুপেয় পানিতে দেশি প্রজাতির মুক্তা উৎপাদনকারী ঝিনুকের সংরক্ষণ, প্রজনন ও মুক্তা চাষের মাধ্যমে বিভিন্ন ধরনের মুক্তা উৎপাদন নিয়ে বিস্তর গবেষণার লক্ষ্যে তৈরি করা হয়েছে ।

গবেষণাগারের উদ্বোধন করেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার উছেন মে, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপমা রায়।

আরো পড়ুন
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে: উপদেষ্টা ফরিদা আখতার
অ্যান্টিবায়োটিকের অপব্যবহার রোধে ‘জিরো টলারেন্স’ নিশ্চিত করতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ন্ত্রণে ‘জিরো টলারেন্স’ নীতি নিশ্চিত করতে সকলকে একসাথে Read more

কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!
কৃষি অ্যাগ্রো অ্যাওয়ার্ড: স্ট্যান্ডার্ড চার্টার্ড ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে ১১ জনকে সম্মাননা!

কৃষিতে বিশেষ অবদানের জন্য আটজন ব্যক্তি ও তিনটি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে বহুজাতিক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি) এবং চ্যানেল আই। সারাদেশে Read more

রাইয়ান পার্ল হারবারের পরিচালক ড. নজরুল ইসলাম বলেন, ‌‘গবেষণার মাধ্যমে তৈরি হবে দেশি প্রজাতির ঝিনুকে উন্নতমানের এ-গ্রেডের বিভিন্ন ধরনের মুক্তা। তাই মুক্তা উৎপাদনকারী দেশি ঝিনুকের সংরক্ষণ ও প্রজনন গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত উদ্যোগ, স্বল্প পুঁজি ও চাষ প্রযুক্তির প্রশিক্ষণ নিয়ে যে কেউ মুক্তা চাষ করতে পারেন।

ড নজরুল আরো যোগ করেন, মুক্তা চাষ বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সুচি শিল্পের মতো নারীরা ঘরে বসেই এই কাজ করে স্বাবলম্বী হতে পারেন। তবে আভিজাত্যের প্রতীক এই মুক্তা ব্যবহারে দেশের মানুষ উদ্বুদ্ধ হলে বাজারে ইমিটেশনের পরিবর্তে মুক্তার চাহিদা বাড়বে এবং দেশে মুক্তা শিল্প গড়ে উঠবে।

মুক্তা চাষ

বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি আবাদি জমির পরিমাণ দিনদিন কমে যাচ্ছে। কাজেই আবাদের ক্ষেত্র বৃদ্ধির কোনও বিকল্প নেই। তাই সাথী ফসল হিসেবে মাছের সঙ্গে মুক্তা চাষ করে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি বেকারত্ব যেমন দূর হবে। তেমনি সমৃদ্ধ হবে জাতীয় অর্থনীতি।’

0 comments on “উদ্বোধন হল দেশের প্রথম বেসরকারি মুক্তা গবেষণাগার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ