Friday, 13 February, 2026

জাল ফেললেই মিলছে মাঝারি আকারের ইলিশ মাছ


জাল ফেললেই মিলছে মাঝারি আকারের ইলিশ মাছ। বঙ্গোপসাগর থেকে ইলিশবোঝাই করে ট্রলার নিয়ে ফিরছেন জেলেরা। ইলিশের ক্রেতা-বিক্রেতাদের পদার্পণে সরগরম পটুয়াখালীর মহিপুর ও আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্র।

জেলেরা জানায়, সাগরে সারারাত মাছ শিকারের পর ভোরে ট্রলার নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। ট্রলার বোঝাই মাছ নিয়ে মৎস্য অবতরণ কেন্দ্রে আসেন জেলেরা। ভোরেই ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে শুরু হয় মাছঘাট।

জেলেরা জানায়, সাগরে জাল ফেলতেই মাছ ধরা পড়ছে। তবে ইলিশ তুলনামূলক কম। অন্য মাছ বেশি পাওয়া যাচ্ছে।

আরো পড়ুন
মাছ চাষের নতুন দিগন্ত: একুয়ামিমিক্রি (Aquamimicry) পদ্ধতি ও সম্ভাবনা

বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে একুয়ামিমিক্রি (Aquamimicry) একটি অত্যন্ত আধুনিক এবং পরিবেশবান্ধব পদ্ধতি, যা জলজ প্রাণীর প্রাকৃতিক বাসস্থানের পরিবেশ কৃত্রিমভাবে পুকুরে Read more

ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত (BRRI) ৬টি নতুন ধানের জাতের অনুমোদন
ভাতের পাতে এবার ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট: অনুমোদন পেল ব্রি’র ৬টি নতুন ধানের জাত

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI)-এর ঝুলিতে যুক্ত হলো আরও ৬টি নতুন ধানের জাত। এর মধ্যে রয়েছে দেশের প্রথম উচ্চফলনশীল 'কালো Read more

ইলিয়াস আলি নিয়মিত মাছ ধরেন তার মতে, সাগরে বড় ইলিশ পাওয়া যাচ্ছেনা। তবে মাঝারি ও ছোট আকারের ইলিশ পাওয়া যাচ্ছে।

আড়ত মালিকরা বলেন, জেলেদের জালে বড় ইলিশ ধরা পড়ছে না। আড়তে সব মাঝারি ও ছোট আকারের ইলিশ। পাইকারি বাজারে দাম ক্রেতা ও বিক্রেতার নাগালের মধ্যেই রয়েছে।

আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের এক আড়তদার বলেন, ২২ দিনে নিষেধাজ্ঞা শেষে আমার ট্রলারগুলো সাগরে ভালো পরিমানে মাছ ধরতে পেরেছে। তবে ইলিশ তুলামুলকভাবে কম ধরা পড়ছে। অন্য মাছ বেশি ধরা পড়ছে। তবে বাজারে মাছের দামও ক্রেতার নাগালে রয়েছে।

বাজারে এক কেজি ওজনের ইলিশের দাম ১ হাজার টাকা আর ৭০০-৮০০ গ্রাম ওজনের দাম ৯০০ টাকা।

0 comments on “জাল ফেললেই মিলছে মাঝারি আকারের ইলিশ মাছ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ