Saturday, 07 March, 2026

আশ্চর্য এক বাছুর দিচ্ছে দুধ


বাছুরের দুধ

আশ্চর্য এক বাছু দিচ্ছে দুধ

আশ্চর্য এক বাছুরের সন্ধান মিলেছে ঝিনাইদহ কালীগঞ্চ উপজেলায়। বাছুরটি কেবল দুধ খায়ই তা নয়, বরং দুধ দেয়ও । উপজেলার মহাদেবপুর গ্রামের সরস্বতী নামক এই বাছুরের কাছ থেকে প্রতিদিন ৩০০ গ্রাম করে দুধ পাওয়া যাচ্ছে গত একমাস ধরেই।

বাছুরের শরীরের কথা ভেবে কম দুধ বের করেন বলে দাবী করেন গরুর মালিক কনজ বিশ্বাস। তিনি বলেন ঠিকমতো দুধ বের করলে শরীর খারাপ হবে তাই বের করা হয় না, আবার এটুকু দুধ না বের করলে তা মাটিতে ফোটায় ফোটায় ঝড়ে পড়ে তাই এটুকু নেয়া হয়। কনজ বিশ্বাসের ভাষ্যমতে তারা দুধ খেয়েছেন এবং বর্তমানে তা মন্দিরের পূজার জন্য দেন।

আরো পড়ুন
খুলনায় লবণাক্ত জমিতে বার্লি চাষে অভাবনীয় সাফল্য
খুলনার লবণাক্ত জমিতে প্রথমবার চাষ হচ্ছে বার্লি

লবণাক্ততার কারণে যেখানে বছরের অধিকাংশ সময় জমি পড়ে থাকত অনাবাদী, কিংবা বর্ষায় কেবল আমন ধানের চাষ হতো, আজ সেই জমিও Read more

বন্ধের মুখে হরমুজ প্রণালী: মধ্যপ্রাচ্যে চরম খাদ্য সংকটের আশঙ্কা

পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রধান জীবনরেখা হিসেবে পরিচিত 'হরমুজ প্রণালী' বর্তমানে চরম অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে জাহাজ Read more

৩০০ গ্রামের মতো দুধ নেয়া হলে দুধ নেয়া বন্ধ করে দেন বাড়ির কর্ত্রী মৈত্রী বিশ্বাস। তার ভাষ্যমতে নিজেদের দুধের চাহিদা পূরণ করতে তারা একটি গাভী পালন করেন। তিন বছরে গঙ্গা নামের একটি বাচ্চা হয়, এরপর গত বছরের ডিসেম্বরে আরেকটি বাচ্চা দেয়।

গত একমাস ধরে সেই বাচ্চাটি থেকে দুধ বের হয়। মাঝেমধ্যে মাটিতে পড়তে দেখে একদিন বাচ্চাটির দুধ বের করতে গিয়ে দেখা যায় অনেক বেশি দুধ এসেছে। একজন পশুচিকিৎসক ওষুধের মাধ্যমে দুধ শুকিয়ে ফেলার পরামর্শ দিলে গ্রামের লোকজন এর বিপক্ষে মত দেয় এবং ঐ দুধ মন্দিরে পূজার জন্য দিতে বলে। কিছুদিন দুধ খাবার পরে, তারা তা মন্দিরে দিচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুজ্জামান জানান, এ ধরনের ঘটনা বিরল। হরমোনজনিত কারণে এরূপ ঘটে থাকতে পারে। অল্পদিনে তা বন্ধ হয়ে যাবে বলে মত দেন তিনি।

0 comments on “আশ্চর্য এক বাছুর দিচ্ছে দুধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ