Tuesday, 17 November, 2026

আমদানির পরও কাচা মরিচের দাম প্রতি কেজি ৮০০ টাকা


কোরবানির ঈদের আগে ঢাকার খুচরা বাজারে কাঁচা মরিচের দাম প্রতি কেজি ৩০০ টাকায় উঠেছে। অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ফলে সরকার ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিয়েছে। ইতিমধ্যে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিয়াজের আমদানি শুরু হয়েছে। কিন্ত আমদানির পরও কাচা মরিচের আকাশ ছোয়া দাম প্রতি কেজি ৬০০ – ৮০০ টাকা।

আজ শনিবার রাজধানীর মগবাজার, কাঁঠালবাগান ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা।

ঢাকার বাহিরে শ্রীমংগলে কাচা মরিচের দাম ৮০০ টাকা প্রতি কেজি। দীর্ঘ বৃষ্টির কারনে কাচা মরিচের ক্ষেতে ক্ষতিগ্রস্থ হবার কারনে দামের বৃদ্ধি মনে করছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন
আলুর বাজারে ভয়াবহ দরপতন: লোকসান কেজিতে ১১-১৪ টাকা
আলু ব্যবসার লোকসান

"দুই দিন আগে এগারসিন্দুর কোল্ড স্টোরেজ থেকে ১৩ টাকা কেজি দরে আলু কিনেছি। এখনো হিমাগার থেকে বের করিনি। এরই মধ্যে Read more

তিস্তার বুকে সোনালি হাসি: অনুকূল আবহাওয়ায় আমনের বাম্পার ফলন

ষাট বছর বয়সী কৃষক মেসের আলীর জীবনের গল্পটা তিস্তা নদীর ভাঙা-গড়ার মতোই। গত কয়েক বছরে রাক্ষুসে তিস্তা কেড়ে নিয়েছে তার Read more

0 comments on “আমদানির পরও কাচা মরিচের দাম প্রতি কেজি ৮০০ টাকা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ