Saturday, 20 June, 2026

বিএসএ’র সভাপতি হলেন এসিআই (ACI) গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা


Seed Association

বাংলাদেশ বীজ ব্যবসায়ীদের একমাত্র সংগঠন ‘বাংলাদেশ সীড এসোসিয়েশন (বিএসএ)’ এর সভাপতি নির্বাচিত হয়েছেন এসিআই গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা।

মঙ্গলবার, (২৮ ডিসেম্বর) এসিআই সেন্টারে এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা শেষে বিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে তৃতীয়বারের মতো নির্বাচিত হন এসিআই গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা।

বিশ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি, কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আলী আফজাল এবং সাধারণ সম্পাদক হিসেবে সুপ্রিম সীড কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম হুমায়ুন কবীর কার্যনির্বাহী কমিটির পক্ষে আগামী দুই বছরের জন্য দায়িত্বভার গ্রহণ করেন।

আরো পড়ুন
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য: বস্ত্র ও পাটমন্ত্রী
সস্তা সিন্থেটিক ফাইবারের কারণে আন্তর্জাতিক বাজারে চাপে বাংলাদেশের পাটপণ্য

আন্তর্জাতিক বাজারে বর্তমানে স্বল্পমূল্যের সিন্থেটিক ফাইবারের বিশ্বব্যাপী সহজলভ্যতা এবং ক্রমবর্ধমান ব্যবহার বাংলাদেশের পাটপণ্যের জন্য একটি বড় সংকট সৃষ্টি করেছে। এটি Read more

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর: জেলেদের বিকল্প কর্মসংস্থান ও বিশেষ কার্ডের ঘোষণা
ক্ষতিকর জাল উৎপাদন বন্ধের কঠোর নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী সব ধরনের ক্ষতিকর জাল উৎপাদন সম্পূর্ণ বন্ধের নির্দেশ দিয়েছেন মৎস্য ও Read more

বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ড. মো. আলী আফজাল সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির সদস্য এবং উইন অল হাইটেক বাংলাদেশ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ড. এস বি নাসিম।

বক্তব্য রাখেন সংগঠনের প্রাক্তন সভাপতি সুপ্রিম সীড কোম্পানী লিমিটেড এর চেয়ারম্যান প্রাজ্ঞ কৃষিবিদ মোহাম্মদ মাসুম, প্রাক্তন কৃষি সচিব ও সংগঠনের সম্মানিত উপদেষ্টা আনোয়ার ফারুক, এসিআই এগ্রিবিজনেসেস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. এফ এইচ আনসারী।

0 comments on “বিএসএ’র সভাপতি হলেন এসিআই (ACI) গ্রপের চেয়ারম্যান এম.আনিস উদ্ দৌলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ