Saturday, 04 April, 2026

বাকৃবির সাবেক উপাচার্য ড. শাহ মোহাম্মদ ফারুক আর নেই


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. শাহ মোহাম্মদ ফারুক গতকাল রাতে ইন্তেকাল করেছেন।

বার্ধক্যজনিত কারণে গতকাল দিবাগত রাত দুইটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক দীন মোহাম্মদ দীনু বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন
দেশীয় ছত্রাক থেকে জৈব বালাইনাশক উদ্ভাবনে বাকৃবির উদ্যোগ

কৃষিতে রাসায়নিক বালাইনাশকের অতিব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও নিরাপদ সবজি উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে দেশীয় প্রযুক্তিতে জৈব বালাইনাশক (বায়োপেস্টিসাইড) তৈরির ওপর Read more

কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা: পরীক্ষার্থীদের সহায়তায় বাকৃবির ডিজিটাল উদ্ভাবন ‘হল ফাইন্ডার’
কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

ময়মনসিংহ আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিতব্য কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের যাতায়াত ও আসন বিন্যাস সহজতর করতে ‘বাউ এক্সাম হল Read more

জানা যায়, তিনি ২৩.০৮.১৯৯৩ থেকে ১৩.১১.১৯৯৬ সাল পর্যন্ত বাকৃবির উপাচার্যের দ্বায়িত্ব পালন করেন। তিনি ১৯৬৩ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় হতে যান্ত্রিক প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করে বাকৃবিতে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।

পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্র হতে পি. এইচ. ডি. ডিগ্রি অর্জন করে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের বিভাগীয় প্রধান, অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছিলেন।

0 comments on “বাকৃবির সাবেক উপাচার্য ড. শাহ মোহাম্মদ ফারুক আর নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ