Monday, 14 September, 2026

চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রীর হুশিয়ারি


খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

কৃষকের জন্য নায্যমূল্য এখন সবসময়ের দাবী। যে দাবী করে আসছে সকলেই কিন্তু কাজের বেলায় এগিয়ে এসেছে কেবল সরকার। অথচ, সে বিষয়েও যে গতি নেই তাই যেন আক্ষেপের স্বরে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
অনলাইন একটি মতবিনিময় সভায় তিনি জানান যে ধান-চাল সংগ্রহের অভিযান চললেও তা কাঙ্খিত গতিতে এগোচ্ছে না সে অভিযান। বাংলাদেশ খাদ্য কর্তৃপক্ষ আয়োজিত এই পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি তার মিন্টো রোডের সরকারি বাসভবন থেকে যোগ দিয়ে চালকল মালিকদের উদ্দেশ্যে বলেন যেন তারা চালের বাজার যেন স্থিতিশীল রাখেন। তিনি হুশিয়ারি দেন যে যারা সরকারি খাদ্যগুদামে চাল দেবেন না তাদের কালো তালিকাভুক্ত করা হবে। তিনি বলেন যদি সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী সরকারি গুদামে চাল সরবরাহ না করেন তাহলে তবে সরকার চাল আমদানিতে যেতে বাধ্য হবে।
এই মতবিনিময় সভায় মন্ত্রী খাদ্য কর্তৃপক্ষের চলমান কাজগুলোকে জোরদার ও গতিশীল করার নির্দেশ দেন। সেই সাথে বলেন, ২০১৩ সালের ও ২০১৫ সালের নিরাপদ খাদ্য আইন ও নিরাপদ খাদ্য প্রতিষ্ঠিত হয় যাতে খাদ্যে ভেজাল মুক্ত থাকতে পারে সবাই। মাননীয় খাদ্যমন্ত্রী জানান অতীতে বিভিন্ন সেমিনারসহ অনেক কাজ তিনি করলেও বর্তমানে করোনা পরিস্থিতির জন্য সেভাবে আর কাজগুলো হচ্ছে না। তবে খুব তাড়াতাড়ি নতুন কর্মকান্ড শুরু করা হবে বলেও তিনি জানিয়েছেন।

আরো পড়ুন
বাড়তি দাম ও পর্যাপ্ত মজুতে ২০২৩-২৭ মেয়াদে গম আমদানি ১১% কমার পূর্বাভাস
বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও দেশে পর্যাপ্ত মজুদের কারণে ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশে গম আমদানি ১১% কমে ৬৬ লাখ টনে নামার পূর্বাভাস দিয়েছে USDA

বিশ্ববাজারে চড়া দাম, বাজারে পর্যাপ্ত মজুদ এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলের অনিশ্চয়তার কারণে আগামী ২০২৬-২৭ বিপণন বছরে বাংলাদেশে গম আমদানি ১১ Read more

ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির গুণগত মান সঠিক পরিচর্যা ও প্রযুক্তিগত সমাধান
ভেনামি ও বাগদা চিংড়ি চাষে পানির আদর্শ মান, অক্সিজেন crash প্রতিরোধ ও সঠিক সেন্সর নির্বাচনের বিস্তারিত নির্দেশিকা

বিশ্বব্যাপী সামুদ্রিক ও উপকূলীয় মৎস্য খাতে চিংড়ি চাষ অত্যন্ত লাভজনক হলেও পানির সামান্যতম গুণগত মান বিপর্যয়ে চিংড়ি চাষ মুহূর্তে লোকসানে Read more

খাদ্যমন্ত্রী তার বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যানকে বলেন যেন প্রতিটি খাদ্যের নিরাপত্তা যেন নিশ্চিত হয়, ভেজাল বিক্রয় করতে না পারে সেদিকে যেন সজাগ দৃষ্টি রাখেন।তিনি বলেন আইন বিধিবিধান যতই হোক, যদি সঠিক প্রয়োগ না হয় তবে তা সুফল আনবে না।
দেশে আধুনিক ল্যাবরেটরি স্থাপনের প্রয়োজনের কথা তুলে ধরে তিনি বলেন ল্যাবরেটরির সাথে সাথে কর্মকর্তাদের প্রশিক্ষণ দেয়া প্রয়োজন। যতবেশি টেস্টিং করা যাবে তত বেশি মানুষ এ সম্পর্কে জানতে পারবে, ততবেশি সচেতন হবে।
খাদ্য মন্ত্রনালয় সচিব ডক্টর মোছাম্মৎ নাজমানারা খানুমের সমন্বয়ে ও সঞ্চালনাতে এ সভায় আরো জানানো হয় যে ২০১৮ সাল থেকে প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী “জাতীয় নিরাপদ খাদ্য দিব” হিসেবে ২ ফেব্রুয়ারি পালিত হয়ে আসছে। অন্যকোন দেশ খাদ্য দিবসের ধারণা পূর্বে দিতে পারেনি। সভায় এছাড়া নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের দায়িত্ব-কর্তব্য, সহ সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও ভ্রাম্যমান আদালত পরিচালন ও ভবিষ্যত কর্মপরিকল্পনা আলোচনা করা হয়।

0 comments on “চালের বাজার স্থিতিশীল রাখতে খাদ্য মন্ত্রীর হুশিয়ারি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ