Saturday, 12 September, 2026

কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনে সুপারিশ দিতে কমিটি


কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি (এআইপি) নির্বাচনের জন্য সুপারিশ দিতে ১০ সদস্যের কমিটি গঠন করেছে সরকার। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।

এ কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিব। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন- মুখ্যসচিব বা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, জননিরাপত্তা বিভাগের সচিব, অর্থ বিভাগের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, খাদ্য মন্ত্রণালয়ের সচিব, সুরক্ষা সেবা বিভাগের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব।

কমিটি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনের জন্য কৃষি মন্ত্রণালয়ের চূড়ান্ত বাছাই কমিটি প্রণীত সুপারিশ পরীক্ষা-নিরীক্ষা করে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য সুপারিশ দেবে।

আরো পড়ুন
পেঁপের মোজাইক ভাইরাস এবং পাতা কোঁকড়ানো রোগ দমন বিস্তারিত
পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ

পেঁপের মোজাইক ভাইরাস (Mosaic Virus) এবং পাতা কোঁকড়ানো (Leaf Curl Virus) রোগ দুটি পেঁপে চাষের সবচেয়ে বড় শত্রু। সরাসরি কোনো Read more

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
ওমানে যাবে ১০ হাজার বাংলাদেশি কর্মী। ৫ হাজার কৃষক ও ৫ হাজার মৎস্যজীবী নিয়োগে চুক্তি স্বাক্ষর। ভিসা চালুতে কূটনৈতিক চেষ্টা জোরদার

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য উন্মোচিত হচ্ছে নতুন এক সম্ভাবনার দ্বার। বাংলাদেশ থেকে শিগগিরই ১০ হাজার দক্ষ ও অভিজ্ঞ Read more

কমিটির সভা প্রয়োজন অনুসারে অনুষ্ঠিত হবে। কমিটি প্রয়োজনে সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অনুবিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

0 comments on “কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি নির্বাচনে সুপারিশ দিতে কমিটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ