Tuesday, 07 July, 2026

Category: কৃষি ব্যবসা


জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন খরচ বেড়ে কমেছে সবজির দাম, লোকসানে কৃষক

সম্প্রতি জ্বালানি তেলের দাম বাড়ার ফলে পরিবহন খরচ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এতে রাজশাহীর কৃষকদের কাছ থেকে সবজি কেনা কমানো শুরু করেছেন আড়তদার ও ব্যবসায়ীরা। অথচ এপ্রিল মাস সাধারণত সবজির মৌসুম—ফলন ভালো হলেও দাম কমেছে পাইকারি বাজারে। জ্বালানি তেলের নতুন দাম Read more…


দেশে সারের উৎপাদন ঘাটতি মোকাবিলা এবং কৃষি উৎপাদন সচল রাখতে জরুরি ভিত্তিতে ৭ লাখ মেট্রিক টন ইউরিয়া সার আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। গতকাল সোমবার (১৯ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৬তম দিনের কার্যক্রমে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানানো Read more…


চট্টগ্রামের আনোয়ারার ডিএপি সার কারখানা।

কাঁচামাল অ্যামোনিয়ার মজুদ শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে। শনিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে ৮টা থেকে কারখানার সার উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কেন এই সংকট? কারখানা Read more…


ব্ল্যাক রাইস চাষ করে সাফল্যের মুখ

বাংলাদেশের ডিজিটাল ব্যবহারের সুফল এখন মাঠপর্যায়ের কৃষিতেও দৃশ্যমান। ইউটিউবে ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে নড়াইলের কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের জোকা গ্রামের কৃষক রহমত আলী বাণিজ্যিকভাবে মূল্যবান ‘ব্ল্যাক রাইস’ বা কালো ধান চাষ করে সাফল্যের মুখ দেখেছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় Read more…


আমের মুকুল ও গুটির পরিচর্যা

উত্তরের জেলা দিনাজপুরে প্রকৃতিতে এখন পাকা আমের আগাম বারতা। বসন্তের বিদায় আর গ্রীষ্মের আগমনে জেলার আম বাগানগুলোয় সবুজ পাতার ফাঁকে দৃশ্যমান হচ্ছে আমের কচি গুটি। মুকুল ও গুটির মৌ মৌ গন্ধে মুখরিত জেলার সর্বত্র। বাম্পার ফলনের আশায় বাগান পরিচর্যায় এখন Read more…


আমন মৌসুমের মুখে ইউরিয়া সংকট

আসন্ন জুন মাসে দেশের দ্বিতীয় বৃহত্তম ধান ফসল ‘আমন’ আবাদের মৌসুম শুরু হচ্ছে। ঠিক এই সময়ে ইউরিয়া সারের তীব্র আমদানির সংকটে পড়েছে বাংলাদেশ। গত মাসে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হলেও কোনো দরদাতা সাড়া না দেওয়ায় পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। Read more…


গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট কারখানা

চট্টগ্রাম দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য আনতে যুক্ত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা ইকোনমিক জোনে ৩ কোটি ৪ লাখ ৭০ হাজার (৩০.৪৭ মিলিয়ন) মার্কিন ডলার বিনিয়োগে স্থাপিত হচ্ছে একটি বিশাল ‘গ্রিনহাউস হাইড্রোপনিক্স টেন্ট’ নির্মাণ কারখানা। হংকং ও চীনভিত্তিক Read more…


পহেলা বৈশাখ ঘিরে রূপালি ইলিশের ‘আগুন’ দাম

মতলব পহেলা বৈশাখকে কেন্দ্র করে মেঘনাপাড়ের ইলিশের বাজারে বইছে উত্তাপ। ১৩ এপ্রিল সোমবার সকাল এবং তার আগের দিন রবিবার বিকেল থেকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মাছের আড়তগুলোতে ইলিশের দাম অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এক কেজির বেশি ওজনের একেকটি ইলিশের Read more…


আঙ্গুর চাষে সফলতা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামে বাণিজ্যিকভাবে আঙুর চাষ করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছেন কৃষক রানা আলি। শখের বশে শুরু করলেও এখন তাঁর বাগানে ঝুলছে থোকায় থোকায় আঙুর। রানার এই সাফল্যে নিজে যেমন আশাবাদী, তেমনি আশপাশের কৃষকদের মধ্যেও আঙুর চাষে Read more…


পাহাড়ি অঞ্চলের ধারণা ভেঙে সমতলে চায়ের বিপ্লব: কাপাসিয়ায় অভাবনীয় সাফল্য

চা চাষ মানেই পাহাড়—দীর্ঘদিনের এই প্রচলিত ধারণা বদলে দিচ্ছে গাজীপুরের কাপাসিয়া উপজেলার একটি অগ্রগামী উদ্যোগ। সিলেটের পাহাড়ি অঞ্চলের বাইরেও বাংলাদেশের সমতলে যে উন্নত মানের চা উৎপাদন সম্ভব, তা প্রমাণ করেছেন আইইউবিএটি (IUBAT)-এর শিক্ষক অধ্যাপক মো. লুৎফর রহমান। উপজেলার চিনাদুলি গ্রামে Read more…