Sunday, 22 November, 2026

সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ট্রাক চিংড়ি জব্দ


সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ট্রাক বাগদা ও গলদা চিংড়ি জব্দ করে তা ধ্বংস করা হয়েছে। মাছের ওজন বাড়াতে জেলি পুশের অভিযোগে অভিযুক্ত আরিফুল ইসলাম (২২) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্বে ছিলেন বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সদস্যরা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা বিজিবি চেকপোস্ট এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানে বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের সহকারী পরিচালক মো. মাসুদ রানা ও নায়েব সুবেদার মো. শামীম আলম নেতৃত্ব দেন।

বিজিবি অধিনায়ক লে. কর্নেল আশরাফুল হকের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অসাধু ব্যবসায়ীরা বাগদা ও গলদা চিংড়ির ওজন বাড়াতে এক ধরনের জেলি পুশ করে তা খুলনা, ফেনী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে বাজারজাত করছিলেন। অভিযুক্ত আরিফুল ইসলাম সদর উপজেলার লাবসা ইউনিয়নের থানাঘাটা গ্রামের বাসিন্দা।

আরো পড়ুন
কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ২০২৬-২৭: হাটের দিনে ক্যাম্প করে প্রান্তিক কৃষককে ঋণ দেওয়ার নির্দেশ

কৃষি ও পল্লী ঋণ বিতরণে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং প্রকৃত কৃষকদের কাছে অর্থের প্রবাহ নিশ্চিত করতে নতুন অগ্রাধিকার নির্ধারণ Read more

অবৈধ ভেনামি পিএল উৎপাদন গোল্ডেন হ্যাচারীসহ ৩ প্রতিষ্ঠানে মৎস্য অধিদপ্তরের তদন্ত শুরু
অনুমোদন ছাড়াই নিষিদ্ধ ভেনামি চিংড়ি পোনা উৎপাদন এবং অবৈধ ব্রড চিংড়ি আমদানির অভিযোগে কক্সবাজারের তিনটি হ্যাচারির বিরুদ্ধে তদন্তে নেমেছে মৎস্য অধিদপ্তর। ছবিটি উখিয়ার সোনার পাড়া এলাকা থেকে তোলা।

কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আশেক উল্লাহ রফিকের মালিকানাধীন 'গোল্ডেন হ্যাচারী' সহ তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে Read more

অভিযানে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস এবং সাতক্ষীরার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

এই অভিযানকে সাধারণ জনগণ ও সুশীল সমাজ প্রশংসা করেছেন। জনস্বাস্থ্য রক্ষার জন্য এমন উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

0 comments on “সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন ট্রাক চিংড়ি জব্দ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ