Wednesday, 01 April, 2026

বন্ধ হচ্ছে দেশের ছয়টি চিনিকল


বিপুল পরিমাণ দেনা ও অব্যাহত লোকসানের কারণে চলতি ২০২০-২১ অর্থবছর শেষে দেশের ১৫টি চিনিকলের মধ্যে ছয়টি সরকারি চিনিকলে আখমাড়াই বন্ধ রাখা হচ্ছে। আগামী মৌসুমে আরো ৩ টি চিনিকলে আখমাড়াই বন্ধ থাকবে। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের এক পরিপত্রে এ খবর জানানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, চিনি আহরণের হার, আখের জমি, মিলের দক্ষতা, লোকসান ও রক্ষণাবেক্ষণ ব্যয় বিবেচনা করে চলতি আখমাড়াই মৌসুমে যে ৬ চিনিকলে আখমাড়াই বন্ধ থাকবে সেগুলো হলো শ্যামপুর সুগার মিল, কুষ্টিয়া সুগার মিল, রংপুর সুগার মিল, পাবনা সুগার মিল, পঞ্চগড় সুগার মিল এবং সেতাবগঞ্জ সুগার মিল।

পরিপত্রে আরও বলা হয়েছে, উল্লেখিত মিলগুলোর শ্রমিকদের অন্য মিলে বদলি করা হবে বলে। যেসব মিলে আখমাড়াই বন্ধ থাকবে সেসব মিলের শ্রমিকদের অন্য মিলে বদলি করা হবে এবং বন্ধ হওয়া মিল এলাকার কৃষকদের কাছ থেকে সরকার আখ ক্রয় করে চালু মিলগুলোতে সরবরাহ করবে।

আরো পড়ুন
সারের ভর্তুকিতে ১৬,২৪০ কোটি টাকা বরাদ্দ : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ

জাতীয় সংসদে কৃষি খাতের বর্তমান পরিস্থিতি, ভর্তুকি এবং কৃষকদের জন্য গৃহীত নতুন পদক্ষেপগুলো তুলে ধরেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশীদ। বুধবার Read more

সারের পর্যাপ্ত মজুত থাকলেও মাঠপর্যায়ে কৃত্রিম সংকট ও চড়া দাম
সারের পর্যাপ্ত মজুত থাকলেও মাঠপর্যায়ে কৃত্রিম সংকট ও চড়া দাম

আসন্ন বোরো ধান ও ভুট্টা ঘরে তোলার অপেক্ষায় দিন গুনছেন কুড়িগ্রামের কৃষক মামুনুর রশীদ। বর্তমান ফসলে সারের প্রয়োজন না থাকলেও Read more

0 comments on “বন্ধ হচ্ছে দেশের ছয়টি চিনিকল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সাম্প্রতিক লেখা

আর্কাইভ