Sunday, 10 May, 2026

Day: May 10, 2026


রাজশাহীর আম পাড়ার সময়সূচি ২০২৬ প্রকাশিত হয়েছে। ১৫ মে থেকে গুটি আম এবং মে মাসের শেষে আসবে হিমসাগর।

অপেক্ষার প্রহর শেষ হচ্ছে আমপ্রেমীদের। চলতি সপ্তাহেই বাজারে আসছে মধুমাসের সওগাত রাজশাহীর আম। আগামী ১৫ মে (শুক্রবার) থেকে ‘গুটি’ আম পাড়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে এবারের আমের মৌসুম। পর্যায়ক্রমে নামানো হবে গোপালভোগ, হিমসাগর ও ল্যাংড়াসহ অন্যান্য সুস্বাদু জাতের আম। Read more…


রাজশাহী সিটি করপোরেশন পরিচালিত কেন্দ্রীয় উদ্যানে ধারণক্ষমতার অতিরিক্ত হওয়ায় ১২৯টি হরিণের মধ্যে বাড়তিগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিটি হরিণের দাম ৫০ হাজার টাকা।

ধারণক্ষমতার চেয়ে সংখ্যা বেড়ে যাওয়ায় অতিরিক্ত হরিণ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) পরিচালিত শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ। মূলত প্রাণীগুলোর সঠিক ব্যবস্থাপনা ও আবাসন সংকট নিরসনেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি Read more…


ঝিনাইদহের নলডাঙ্গায় সরকারি জলাশয় থেকে রাতের আঁধারে মাছ লুটের অভিযোগ উঠেছে। আদালতের মামলা চলাকালীন এই ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন।

ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নে একটি বিতর্কিত ও সরকারি মালিকানাধীন জলাশয় থেকে রাতের আঁধারে মাছ লুটের ঘটনা ঘটেছে। রবিবার (১০ মে) ভোররাত ৩টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে একদল ভাড়াটে জেলে নামিয়ে এই মাছ শিকার করা হয় বলে অভিযোগ উঠেছে। Read more…